প্রিন্ট এর তারিখঃ May 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2026 ইং
দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উপকরণ বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ফুলবাড়ী উপজেলার ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রানের টিন, নগদ অর্থ ও খামারিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের সভাপতিত্বে সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রানের টিন, নগদ অর্থ ও পিজি সদস্যদের মাঝে গবাদি প্রাণি পালনের উপকরণ বিতরণ করেন। ইতিপূর্বে ঘটে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় ২৫টি পরিবারের মাঝে ৩৬.৫ বান্ডিল টিন ও নগদ ১ লক্ষ ৯ হাজার ৫শত টাকা বিতরণ করা হয়। অপরদিকে দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে খামারিদের মাঝে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ করা হয়। প্রতি গ্রুপে ১টি করে মিল্কিং মেশিন, প্রতি খামারিকে ৪৪০ জনকে ২টি করে মিল্কিং পট, ৪টি করে মিল্কিং বাকেট, ৪টি করে মিজারিং পট, টিট ডিপিং কাপ, গাম বুট, হ্যান্ডগ্লাভস, ডিজিটাল থার্মোমিটার ও ডিজিটাল হাইগ্রোমিটার প্রদান করা হয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ আলী, সাবেক বিএনপি নেতা আলাউদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা